ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মধুখালীতে বজ্রপাতে বিএনপি নেতার করুণ মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতের মর্মান্তিক ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৪৮) নিজ জমিতে রসুন তোলার সময় বজ্রাঘাতে প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় নিহত লুৎফর রহমান তার বাড়ির অদূরে হরিণখোল মাঠে রসুন তুলছিলেন। হঠাৎ করেই বজ্রপাত হলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। দ্রুত উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে নিহত বিএনপি নেতা লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের মধ্যর পাড়া গ্রামের আনোয়ার মোল্লার ছেলে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

মধুখালীতে বজ্রপাতে বিএনপি নেতার করুণ মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬