ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নরসিংদীতে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নরসিংদীর বেলাব উপজেলায় আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরই একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন।

জানা যায়, মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ আড়াইশ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপনের এই প্রথা অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীর বেলাব উপজেলার আব্দুল্লাহনগরে একই দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। এই ঈদগাহে বেলাব উপজেলা ছাড়াও বাজিতপুর, কুলিয়ারচর, মনোহরদী, কঠিয়াদি, চালাকচর এবং গাজীপুরের কাপাসিয়া এলাকার মানুষজন পবিত্র ঈদের সালাত আদায়ের জন্য আব্দুল্লাহনগরে সমবেত হন।

মির্জাখিল দরবার শরীফ ও আব্দুল্লাহনগর খানকায়ে জাহাগিরিয়ার খাদেম সামসুল আলম কাজল জানান, শুক্রবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জহিরুল আলম জাহেরী। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি আরও জানান, প্রায় দুই শতাধিক বছর যাবৎ দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের আলোকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করে আসছেন।

এদিকে, একই দিনে পৃথকভাবে ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নরসিংদীতে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬