ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঈদ মুসলিম উম্মাহর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য এক আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উৎসব। তিনি এই আনন্দঘন মুহূর্তে দেশের সকল পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদ হোক আনন্দময় এবং পরিবার-পরিজনের সঙ্গে কাটুক সুখ ও শান্তিতে। তিনি আশা প্রকাশ করেন যে, সবাই সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবে। মন্ত্রী দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, ঈদের এই পবিত্র উপলক্ষ আমাদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে মহান জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাঠিয়েছে এবং বিএনপির এই বিজয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ত্রী আরও জানান, সরকার গঠনের পরপরই জনগণের প্রত্যাশাপূরণে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ অনেক কাজ শুরু হয়েছে এবং আসন্ন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করা হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি ও মঙ্গল কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর বাউলের লাইনআপে পরিবর্তন: রানা বিদায় নিলেন, যোগ দিলেন এলিন

ঈদ মুসলিম উম্মাহর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬