ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, একই পরিবারের পাঁচজন আহত

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি আজ শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে চান্দিনা কোরছাপ এলাকায় ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ করে গাড়ির একটি চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তার বাম পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির ভেতর থাকা মোস্তফা (৭০) এবং তার স্ত্রী সেলিনা (৬০) সহ পরিবারের অন্য সদস্যরা মারাত্মকভাবে আহত হন। তারা ফেনী জেলার পশ্চিম শীলুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, একই পরিবারের পাঁচজন আহত

আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬