ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সীমান্তে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালান করা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কালামোড়া নামক একটি জঙ্গলের ভেতর থেকে মাটি খুঁড়ে এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়। সরাইল (২৫ বিজিবি) ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে।

শুক্রবার দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। তিনি জানান, বিজিবির সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৭/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৬ শত পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১৩ হাজার ৬ শত ২৮ পিস সানগ্লাস এবং ৩৪৩ পিস ভারতীয় শাড়ি। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরো জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪৩ কোটি টাকার মাদকদ্রব্য, মূল্যবান মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি, কসমেটিকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

সীমান্তে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬