ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

তথ্য অধিদপ্তরে ৬৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ২১ এপ্রিল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ৮টি ক্যাটাগরিতে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে ১৪ জন এবং ফটোগ্রাফার পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে, যাদের বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। এছাড়া সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৬ জন, ড্রাইভার পদে ১১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জন এবং অফিস সহায়ক পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ক্যাটালগার ও স্টোর অ্যাসিস্ট্যান্ট পদেও একজন করে নিয়োগের সুযোগ রয়েছে। পদভেদে বেতন স্কেল ও গ্রেড ভিন্ন ভিন্ন হবে।

আবেদনকারীদের বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইটের (pid.teletalk.com.bd) মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের যোগ্যতা, ফি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে। সরকারি এই প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

তথ্য অধিদপ্তরে ৬৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ২১ এপ্রিল

আপডেট সময় : ০৭:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬