ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

একশনএইড বাংলাদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ: ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১০টি ভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে, যেখানে নারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আইনজীবী (রোডিং) পদে কক্সবাজার ও চট্টগ্রামের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে, যার মাসিক বেতন ধরা হয়েছে ৪৮,১৬৯ টাকা। এছাড়া রাঙামাটি, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় কেস ওয়ার্কার পদে ৩৩,৪২৩ টাকা বেতনে এবং কুমিল্লা ও খাগড়াছড়ি অঞ্চলে এমএইচপিএসএস (MHPSS) কাউন্সেলর পদে ৩৮,৩৩৯ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। উচ্চশিক্ষিতদের পাশাপাশি অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের জন্য ক্লিনার, গার্ড ও কুক পদেও কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে।

সংস্থাটি তরুণদের জন্য ‘ইয়ং প্রফেশনাল’ পদে ২৫,০০০ টাকা বেতনে এবং অভিজ্ঞদের জন্য ‘শেল্টার কেয়ারগিভার’ পদে ১৮,৭৭৬ টাকা বেতনে নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

একশনএইড বাংলাদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ: ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬