ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাসের বিধান কার্যকর করছে সরকার

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (ডিগ্রি পাস) নির্ধারণ করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা আনতে এবং যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসতেই এই নতুন ‘বেসলাইন’ বা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, অতীতে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের যেসব অভিযোগ উঠত, তা নিরসন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধুমাত্র স্নাতক ডিগ্রিই নয়, নেতৃত্বের যোগ্যতা ও দক্ষতার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হবে। যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে একটি কার্যকর ও ন্যায়সংগত ব্যবস্থা গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাসের বিধান কার্যকর করছে সরকার

আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬