মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তারা নতুন অর্থবছরের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন।
রোববার দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের বৈঠক চলছিল।
উল্লেখ্য, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
রিপোর্টারের নাম 



















