ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২১তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রবীণ অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন। তিনি সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

নতুন নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক ড. আল-ফোরকান বলেন, গণমাধ্যমের মাধ্যমে আমি খবরটি জানতে পেরেছি। এটি একটি বড় দায়িত্ব এবং আমি নিষ্ঠার সঙ্গে তা পালনের চেষ্টা করব। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রজ্ঞাপন হাতে পাইনি। ড. আল-ফোরকান চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন এই শিক্ষাবিদ যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পোস্টডক্টরাল সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত এবং গত সংসদ নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

আপডেট সময় : ০৮:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬