ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাস বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের গুঞ্জন নাকচ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্পষ্ট করেছেন যে, ডিগ্রি কলেজ ছাড়া অন্য সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা উঠেছিল যে, সরকার ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য নির্ধারিত স্নাতক পাসের শর্তটি তুলে দিতে যাচ্ছে। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই যোগ্যতা শিথিল করা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গত ১০ মার্চ একটি পর্যালোচনা সভায় এই বিষয়ে প্রাথমিক আলোচনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক চলছিল।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই বিভ্রান্তি দূর করে বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মানোন্নয়নে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই ওঠে না। এর আগেও তিনি মাঠ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই ধরণের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাস বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬