ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, শারীরিক অসুস্থতার কারণে কমিশনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় মানবিক ও শারীরিক দিক বিবেচনায় নিয়ে তাকে যেন দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এই প্রথিতযশা শিক্ষাবিদ। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। শিক্ষা মন্ত্রণালয় তার পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে।

ড. ফায়েজ দেশের উচ্চশিক্ষা অঙ্গনের এক পরিচিত ব্যক্তিত্ব। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করার পর তিনি বিভাগীয় চেয়ারম্যান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবেও অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ

আপডেট সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬