ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুম নির্যাতন: স্মৃতি লিখন প্রতিযোগিতার ঘোষণা ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা গেস্টরুম ও গণরুমকেন্দ্রিক নির্যাতনের ইতিহাস সংরক্ষণ এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা নথিবদ্ধ করার লক্ষ্যে একটি স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। প্রতিযোগিতার শিরোনাম রাখা হয়েছে ‘গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই প্রতিযোগিতার ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ছাত্রলীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে গেস্টরুম ও গণরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে।

ডাকসু সূত্রে জানানো হয়, এই নিপীড়নের মধ্যে নবীন শিক্ষার্থীদের মিছিল ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা এবং হলের কক্ষ দখল করে বৈধ শিক্ষার্থীদের আবাসনের সুযোগ থেকে বঞ্চিত করার মতো ঘটনাও ঘটেছে। ডাকসু মনে করে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় সেই দুঃসহ সময়কে পেছনে ফেলেছে, তবে ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি ফিরে না আসে, সে জন্য ইতিহাসের সঠিক দলিল সংরক্ষণ অত্যন্ত জরুরি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে স্মৃতিচারণমূলক লেখা আহ্বান করা হয়েছে। লেখাগুলো নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, প্রত্যক্ষভাবে দেখা কোনো ঘটনা বা প্রত্যক্ষদর্শীর জবানবন্দির ভিত্তিতে হতে হবে। প্রতিটি লেখার একটি স্বতন্ত্র শিরোনাম থাকতে হবে এবং তাতে ঘটনার সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তির নামসহ প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করতে হবে। শব্দসংখ্যার কোনো নির্দিষ্ট সীমা রাখা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুম নির্যাতন: স্মৃতি লিখন প্রতিযোগিতার ঘোষণা ডাকসুর

আপডেট সময় : ১০:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬