ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আশুলিয়ায় জাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ভাড়া বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে আশুলিয়া থানাধীন ইসলামনগর এলাকার ওই বাসা থেকে শারমিন নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শারমিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, শারমিনের স্বামী ফাহিম রবিবার দুপুরে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়িওয়ালাকে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শারমিনের স্বামী ফাহিম জানান, ঘটনার দিন সকালে ফোন কেনার জন্য তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু শারমিনের রক্তচাপ কম থাকায় তিনি একাই ঢাকায় যান। এরপর তিনি ঢাকা থেকে কয়েকবার শারমিনকে মেসেজ দিলেও কোনো উত্তর পাননি। ঢাকা থেকে ফিরে বেলা ২টার দিকে ফাহিম বাসার সামনের দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি বাড়িওয়ালাকে জানান। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে শারমিনের রক্তাক্ত লাশ দেখতে পান তারা। শারমিনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এছাড়া তার বুকের ওপরে কোনো কাপড় ছিল না।

ফাহিম আরও জানান, বাসায় যাওয়ার জন্য তারা লাগেজ গুছিয়ে রেখেছিলেন। সেই লাগেজটি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। একই সাথে শারমিনের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপটিও পাওয়া যাচ্ছে না।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। ঘটনার তদন্তের জন্য ডিবি ও সিআইডিকে আসতে বলা হয়েছে। এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।’ ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত ফুজাইরা বন্দরে তেল কার্যক্রম স্বাভাবিক, বিশ্ববাজারে স্বস্তি

আশুলিয়ায় জাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ভাড়া বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬