ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শ্রম অধিদপ্তরে ৬৯ পদে বিশাল নিয়োগ: আবেদন চলবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তর ৬৯টি শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ থেকে ২০তম গ্রেডের অধীনে মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর মধ্যে রয়েছে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (১টি পদ, গ্রেড-১৩), হিসাবরক্ষক (১টি পদ, গ্রেড-১৩), সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৪টি পদ, গ্রেড-১৪), ল্যাবরেটরি টেকনিশিয়ান (৮টি পদ, গ্রেড-১৪), লাইব্রেরি সহকারী (৪টি পদ, গ্রেড-১৪) এবং পরিবারকল্যাণ পরিদর্শিকা (১৮টি পদ)।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অপরিহার্য। পাশাপাশি ইংরেজি ও বাংলায় নির্দিষ্ট গতিতে সাঁটলিপি ও মুদ্রাক্ষরে পারদর্শী হতে হবে। হিসাবরক্ষক পদের জন্য ব্যবসায় শিক্ষা শাখায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা চাওয়া হয়েছে।

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য জীববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি এবং প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। লাইব্রেরি সহকারী পদের জন্য গ্রন্থাগারবিজ্ঞান, তথ্যবিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরিবারকল্যাণ পরিদর্শিকা পদের জন্যও স্নাতক বা সমমানের ডিগ্রি আবশ্যক।

বিস্তারিত যোগ্যতা এবং অন্যান্য তথ্য শ্রম অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের উল্লিখিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন আবেদন: সংসদে শিক্ষামন্ত্রী

শ্রম অধিদপ্তরে ৬৯ পদে বিশাল নিয়োগ: আবেদন চলবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত

আপডেট সময় : ০৪:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬