মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেল ক্রসিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম এয়াতুল (২৪)। তিনি ইসদাইর এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেল সড়কের ইসদাইর বাজার এলাকার অংশে এয়াতুল বসে ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তারা ঘটনাটি শুনেছেন এবং তদন্তের জন্য একটি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬