ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

মুরাদনগরে ১৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত আইনুল গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলার কুখ্যাত আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আইনুল ডাকাতকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। পরে রোববার দুপুরে তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আনাল হক ওরফে আইনুল (৩৮) ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী, এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিন এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স সুবিলারচর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আইনুল পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার আঘাতে এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল আমিন আহত হন। পরে তাকে তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে আইনুলকে গ্রেপ্তারের খবর পেয়ে তার আপন বড় ভাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুর ইসলাম ওরফে ‘নুরুল’ ডাকাত (৪৬) কৌশলে পালিয়ে গেছেন। নুরুল ডাকাতের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সদস্য আইনুলকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনুলের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে। বর্তমানে একটি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মাদক ও ডাকাতি মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিট: বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুরাদনগরে ১৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত আইনুল গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা

আপডেট সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬