ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈশ্বরদীতে ৬ হাজার লিটার মজুত তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসাথে ওজনে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পৌর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সির মালিক মো. আব্দুল করিমকে এই দণ্ড দেওয়া হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে ইউএনও মো. আসাদুজ্জামান সরকার জানান, তেল মজুত রাখা এবং বিক্রির সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি আরও নির্দেশ দেন যে, জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি

ঈশ্বরদীতে ৬ হাজার লিটার মজুত তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১১:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬