ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে হেলিকপ্টার ব্যবহার করবেন শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল এবং যেকোনো ধরনের অনিয়ম দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই কঠোর নীতির অংশ হিসেবে তিনি পুরোনো রীতিতে হেলিকপ্টারে চড়ে জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে নিবিড় পর্যবেক্ষণ ও অভিযান চালানো হবে।

শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে নকল ঠেকাতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাকে আগের স্টাইলে হেলিকপ্টারে যেতে হবে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আমি জেলায় জেলায় ছুটে যাব।’

ড. মিলন আরও বলেন, তিনি প্রতিমন্ত্রী থাকাকালে সফলভাবে নকল বন্ধ করেছিলেন এবং সেই পরিস্থিতি আর ফিরে আসুক তা তিনি চান না। এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কঠোরতম নীতি গ্রহণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নকলের প্রবণতা বেশি দেখা যায়, তাই এই দিকটায় বিশেষ নজর দেওয়া হবে। নকলের সিন্ডিকেট ভেঙে দিতে কেন্দ্রগুলোতে কক্ষ পরিদর্শক নিয়োগ এবং কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে আ ন ম এহছানুল হক মিলন হেলিকপ্টারে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে নকল দমনের ঘটনায় ব্যাপক আলোচনায় এসেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে হেলিকপ্টার ব্যবহার করবেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬