ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পবিত্র রমজানে আল-আমিন সাদের নতুন মরমী গান ‘কাঠের বাক্স’

বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক ও মরমী সংগীতশিল্পী আল-আমিন সাদ পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়ে এসেছেন নতুন গান ‘কাঠের বাক্স’। প্রখ্যাত গীতিকার ও সুরকার হাবিব মোস্তফার কথা ও সুরে গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। মানুষের নশ্বরতা এবং আধ্যাত্মিক চেতনার মিশেলে তৈরি এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের নজর কেড়েছে।

নতুন এই গান প্রসঙ্গে আল-আমিন সাদ জানান, হাবিব মোস্তফার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই চমৎকার। তবে ‘কাঠের বাক্স’ গানটির বাণীর গভীরতা তাকে বিশেষভাবে আলোড়িত করেছে। তিনি চেষ্টা করেছেন হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে গানটি গাইতে, যাতে তা সাধারণ মানুষের অন্তরে প্রবেশ করতে পারে।

সুরকার হাবিব মোস্তফা জানান, মানুষের কৃতকর্মের হিসাব এবং শেষ বয়সের অনুশোচনার প্রেক্ষাপট থেকেই এই মরমী গানটি সৃষ্টি করা হয়েছে। আল-আমিন সাদের বলিষ্ঠ ও দরদী কণ্ঠ এই গানের মূল ভাবকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছে বলে তিনি মনে করেন। উল্লেখ্য, আল-আমিন সাদ বিভিন্ন ইসলামিক রিয়েলিটি শোতে সাফল্যের স্বাক্ষর রেখে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

পবিত্র রমজানে আল-আমিন সাদের নতুন মরমী গান ‘কাঠের বাক্স’

আপডেট সময় : ০৬:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬