নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলা ভার্সনে ‘সহকারী শিক্ষক’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএড অথবা এমএড ডিগ্রি থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত শিক্ষককে জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। এছাড়া বাড়ি ভাড়া, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি এবং পরিবার নিরাপত্তা বীমাসহ প্রতিষ্ঠানের প্রচলিত সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্রের সাথে অধ্যক্ষের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। আগামী ১১ এপ্রিল লিখিত পরীক্ষা এবং পরবর্তী দুই দিনে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের প্রতিষ্ঠানের প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























