সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তবে হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সেগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বর্তমানে বিমানগুলো মেরামতের কাজ চলছে যাতে দ্রুত সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী করা যায়। এই হামলার পর ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 

























