ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নোয়াখালী জেলা জাগপার নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আবু নাছের ও তারেক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নোয়াখালী জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। শুক্রবার এক সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে মো. আবু নাছেরকে সভাপতি এবং মোহাম্মদ তারেক রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু এই জেলা কমিটি গঠন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কমিটিতে কেন্দ্রীয় নেতাদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়াকে সম্মানিত সদস্য এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেনকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. সামছুল ইসলাম ও মো. নূর নবী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহাদাত হোসেন, নাইমুল ইসলাম ও মো. মোশাররেফ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম নাসিম, প্রচার সম্পাদক এম এইচ সজিব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ এবং অর্থ বিষয়ক সম্পাদক মো. নিলয় সরকার। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আরমান চৌধুরীকে। নতুন এই কমিটি নোয়াখালী জেলায় দলের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে কেন্দ্রীয় নেতৃত্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নোয়াখালী জেলা জাগপার নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আবু নাছের ও তারেক

আপডেট সময় : ০৭:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬