ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

‘এপস্টেইন ফাইল’ প্রকাশ: ডোনাল্ড ট্রাম্পসহ প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়ে তোলপাড়

যৌন অপরাধে অভিযুক্ত প্রয়াত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনকে ঘিরে চলা তদন্তে নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এর আওতায় এসব গোপনীয় নথি জনসমক্ষে আনার পথ সুগম হয়। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আইনে স্বাক্ষর করার পর মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের অপরাধ সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ শুরু করেছে, যার মধ্যে রয়েছে অসংখ্য ছবি, ভিডিও এবং ই-মেইল বার্তা।

প্রকাশিত প্রায় ৩৫ লাখ নথির বিশ্লেষণে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের নাম সেখানে উল্লেখযোগ্য সংখ্যকবার উঠে এসেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, বাইবেলের ইংরেজি অনুবাদে ‘প্রভুর’ নাম যতবার ব্যবহৃত হয়েছে, বিচার বিভাগের প্রকাশিত নথিতে ট্রাম্পের নাম তার চেয়েও বেশি বার পাওয়া গেছে। এসব নথিতে ট্রাম্প ছাড়াও ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব বিল গেটস ও এলন মাস্কের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ এখনো মেলেনি, তবে এপস্টেইনের সঙ্গে তার এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত এসব নথিতে মূলত নারী ও অপ্রাপ্তবয়স্কদের ওপর ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত তথ্য রয়েছে, যা প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত ই-মেইল আর্কাইভে সংরক্ষিত ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ’, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক জামায়াত আমিরের

‘এপস্টেইন ফাইল’ প্রকাশ: ডোনাল্ড ট্রাম্পসহ প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়ে তোলপাড়

আপডেট সময় : ১০:০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬