ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই দ্বীপটি ইরানের জ্বালানি ও সামরিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশটির ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত। এই হামলায় দ্বীপটির প্রতিটি সামরিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























