ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে সাম্প্রতিক হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ ও হিউস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ এড হিরস জানিয়েছেন, এই হামলার ফলে ইরানের তেল রপ্তানি অবকাঠামো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দামে নেতিবাচক প্রভাব ফেলবে।
এড হিরস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, খার্গ দ্বীপটি আয়তনে অত্যন্ত ছোট হওয়ায় সেখানে যে কোনো ধরনের হামলা তেল রপ্তানি অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যদিও রাজনৈতিক পর্যায় থেকে অবকাঠামো নিরাপদ থাকার দাবি করা হয়েছে, তবে বাস্তব পরিস্থিতিতে রপ্তানি ব্যবস্থা অক্ষত থাকা প্রায় অসম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।
রিপোর্টারের নাম 

























