ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সামরিক অস্থিরতার জেরে বিশ্ববাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। এর বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। গত দুই সপ্তাহের ব্যবধানে মার্কিন পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ উধাও হয়ে গেছে। যুদ্ধের অনিশ্চয়তা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে চরম ভীতি কাজ করছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০ সর্বশেষ লেনদেনে ০.৬১ শতাংশ কমে ৬,৬৩২.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি ২০২৬ সালের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগের তুলনায় বর্তমান সূচকটি প্রায় ৩.৬ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই পতনের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজারমূল্যে বড় ধরনের ধস নেমেছে।

শেয়ারবাজারের এই অস্থিতিশীলতা সাধারণ বিনিয়োগকারীদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অনেক পেনশন ফান্ড এবং অবসরভাতা তহবিল সরাসরি এসঅ্যান্ডপি ৫০০ সূচকের সঙ্গে যুক্ত থাকায় সাধারণ মানুষের সঞ্চয়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাউজানে ৪৬ ঘণ্টার ব্যবধানে ফের যুবদলকর্মী খুন, এলাকায় আতঙ্ক

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি

আপডেট সময় : ০৫:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬