লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা নাইম কাসেম। এক টেলিভিশন ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সম্মুখ সমরে ইসরায়েলি বাহিনী এমন কিছু চমকের মুখোমুখি হবে যা তারা কল্পনাও করেনি।
নাইম কাসেম জানান, চলমান এই সংঘর্ষ দীর্ঘায়িত হতে পারে এবং হিজবুল্লাহ সেই অনুযায়ী তাদের সামরিক কৌশল ও প্রস্তুতি সাজিয়েছে। গত ২ মার্চ থেকে সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর নিয়মিত পাল্টাপাল্টি হামলা চলছে। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননজুড়ে তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে। তেল আবিবের দাবি, তারা কেবল হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও অস্ত্রাগারগুলো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।
রিপোর্টারের নাম 

























