মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ফতুল্লায় খালের পাড় থেকে পরিত্যক্ত বিদেশি রিভলবার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ শরীফবাগ এলাকার একটি খালের পাড়ে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি বিশেষ দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় খালের পাড়ে একটি পরিত্যক্ত শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে তার ভেতরে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক নির্মূলে র‍্যাবের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে আকস্মিক চড়া ডলারের দাম: কারণ হিসেবে উঠে এলো আমদানির চাপ ও তেলের দাম

ফতুল্লায় খালের পাড় থেকে পরিত্যক্ত বিদেশি রিভলবার উদ্ধার

আপডেট সময় : ১১:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬