মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গণ–অভ্যুত্থানের দুই বছর পর প্রথম প্রকাশ্য বক্তব্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডের খবর

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দীর্ঘ দুই বছর ধরে ভারতে অবস্থান করলেও তাকে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক মঞ্চ বা গণমাধ্যমের মুখোমুখি প্রকাশ্যে আসতে দেখা যায়নি। তবে ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ আগস্ট নয়াদিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য উক্ত ভার্চ্যুয়াল কর্মসূচিতে বক্তব্য প্রদান করবেন শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, ক্ষমতাচ্যুতির দুই বছর পূর্তির দিনে আয়োজিত এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং দেশে প্রত্যাবর্তনের সম্ভাব্য কৌশল নিয়ে বিশদ আলোচনা করতে পারেন। অনুষ্ঠানটি সরাসরি সংবাদ ক্লাবের বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারিত হবে।

আন্তর্জাতিক এই অনুষ্ঠানে শেখ হাসিনা ছাড়াও যুক্ত হবেন তাঁর ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা। ভারতে অবস্থানের পর রাজনৈতিক কার্যক্রম চালানো নিয়ে পূর্বে বিভিন্ন বিতর্ক তৈরি হলেও এই অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ নতুন কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

অভিবাসন নীতিতে ট্রাম্পের ওপর মার্কিন জনআস্থার বড় ধস

গণ–অভ্যুত্থানের দুই বছর পর প্রথম প্রকাশ্য বক্তব্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডের খবর

আপডেট সময় : ১০:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬