মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন: অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘জুলাই হত্যাকাণ্ডে’ জড়িতদের, বিশেষ করে শেখ হাসিনাসহ সকল অভিযুক্তের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বাবুল আহমেদের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং বিচারের দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণও করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাইয়ের হত্যাকাণ্ডে’ জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন নীতিতে ট্রাম্পের ওপর মার্কিন জনআস্থার বড় ধস

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন: অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬