ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনে গঠিত এই সরকার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষি ও জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ যেমন—খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ বিতরণের মতো বিষয়গুলো সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এসব কর্মসূচি মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা হবে। প্রশাসনিক কাজের গতিশীলতা নিশ্চিত করতে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে, যার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ এবং যৌতুকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ত্রাণমন্ত্রী বলেন, খোদ প্রধানমন্ত্রী যদি সকাল ৯টায় দপ্তরে উপস্থিত থাকতে পারেন, তবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও সেই আদর্শ অনুসরণ করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা বা নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিত থাকার কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামজুড়ে ভয়াবহ লোডশেডিং: বিপর্যয়ের মুখে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাত

নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬