ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত তৎপর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ভোটারদের আঙুলের কালি শুকানোর আগেই জনকল্যাণমূলক কাজ শুরু করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নে নতুন গতির সঞ্চার হয়েছে বলেও তিনি দাবি করেন।

বগুড়া সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সফরের অংশ হিসেবে তিনি শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন। এছাড়া তিনি সাদুল্যাপুর সার্বজনীন দুর্গা মন্দিরের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। বর্তমান শাসনব্যবস্থায় হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের আঘাত আসতে দেওয়া হবে না। এর আগে তিনি সদর উপজেলা বিএনপি আয়োজিত ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামজুড়ে ভয়াবহ লোডশেডিং: বিপর্যয়ের মুখে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাত

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় : ১০:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬