ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফতুল্লায় ফ্ল্যাটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনের বেলায় একটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. পারভেজ ও মো. মিরাজ। এর মধ্যে পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে চুরি হওয়া ৫ ভরি ১৪ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত বুধবার দুপুরে মাসদাইর এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের বাসায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামজুড়ে ভয়াবহ লোডশেডিং: বিপর্যয়ের মুখে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাত

ফতুল্লায় ফ্ল্যাটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১০:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬