নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ এলাকার একটি ইফতার মাহফিল থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে চলমান মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























