মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পীরগাছায় সদর ইউনিয়ন যুববিভাগের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন যুববিভাগের আয়োজনে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।

ইউনিয়ন যুববিভাগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুববিভাগের সভাপতি রমজান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রিস আলী, শিক্ষক আসাদুজ্জামান আল আমিন এবং উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ছামিউল ইসলাম। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাজার ওয়ার্ড সভাপতি আলতাফ হোসেন। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে আকস্মিক চড়া ডলারের দাম: কারণ হিসেবে উঠে এলো আমদানির চাপ ও তেলের দাম

পীরগাছায় সদর ইউনিয়ন যুববিভাগের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬