মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পীরগাছায় মাদক ও জুয়াবিরোধী প্রত্যয়ে সামাজিক সংগঠনের ইফতার মাহফিল

রংপুরের পীরগাছায় ‘মাদক ও জুয়ামুক্ত সমাজ’ গড়ার অঙ্গীকার নিয়ে চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি আব্দুল গোফ্ফার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। তিনি বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পাড়ায় পাড়ায় এমন সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন লার্ণিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সহ-সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অন্য সদস্যরা অংশ নেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চন্ডিপুর ঈদগাহ মাঠের ইমাম মোজাহারুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে আকস্মিক চড়া ডলারের দাম: কারণ হিসেবে উঠে এলো আমদানির চাপ ও তেলের দাম

পীরগাছায় মাদক ও জুয়াবিরোধী প্রত্যয়ে সামাজিক সংগঠনের ইফতার মাহফিল

আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬