ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা হরমুজ প্রণালি: কেন এটি এতো গুরুত্বপূর্ণ?

বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হলো হরমুজ প্রণালি। বিশ্বের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই পথ দিয়েই বিভিন্ন দেশে পরিবাহিত হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি মাসে প্রায় তিন হাজার জাহাজ এই করিডোর ব্যবহার করে যাতায়াত করে। ২০২৫ সালের প্রাক্কলন অনুযায়ী, প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় তেল ট্যাঙ্কার চলাচলের জন্য এখানে পর্যাপ্ত গভীরতা রয়েছে। তবে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার কারণে এই অঞ্চলটি বর্তমানে অস্থিতিশীল হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে এই পথে বেশ কিছু জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

ইরানের শীর্ষ নেতৃত্ব এই প্রণালি অবরোধের হুঁশিয়ারি দিয়ে আসছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুমকিকে ইরানের ‘হতাশার বহিঃপ্রকাশ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় শিশু-নারীসহ ১৪ জনের প্রাণহানি, উত্তেজনা তুঙ্গে

বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা হরমুজ প্রণালি: কেন এটি এতো গুরুত্বপূর্ণ?

আপডেট সময় : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬