মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির জেরে যুবদল নেতা বহিষ্কার

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানায়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছে সংগঠনটি। উপজেলা যুবদলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবের কক্ষে গিয়ে কাজ না পাওয়ার জেরে তাকে হুমকি দেন হাসানুর রহমান। এই ঘটনার প্রতিবাদে পরদিন বুধবার চিকিৎসক ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে আকস্মিক চড়া ডলারের দাম: কারণ হিসেবে উঠে এলো আমদানির চাপ ও তেলের দাম

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির জেরে যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৯:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬