ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মানবিক সহায়তায় সমৃদ্ধ ১৩ টন ওষুধ ইরানে পাঠালো রাশিয়া

আজারবাইজানের মধ্য দিয়ে ইরানে ১৩ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, পাঠানো এই সহায়তার মধ্যে রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ। এই ওষুধগুলো প্রথমে আজারবাইজানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তা ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে এই মানবিক সহায়তা পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার পর থেকে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এসব হামলায় ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় শিশু-নারীসহ ১৪ জনের প্রাণহানি, উত্তেজনা তুঙ্গে

মানবিক সহায়তায় সমৃদ্ধ ১৩ টন ওষুধ ইরানে পাঠালো রাশিয়া

আপডেট সময় : ০৯:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬