ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষ: শৈলকূপায় বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকূপায় সরকারি ভিজিএফ কার্ড বন্টন নিয়ে দলীয় কোন্দল ও সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সকলেই শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন বাবর ফিরোজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী এবং যুবদল নেতা শামীম লস্কর বাদী হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়াসহ উভয়পক্ষের মোট ১৫ জনকে আটক করেছে। এই বিষয়ে শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অভিযোগ থানায় জমা পড়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যারা ঘটাবে, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলকনগর গ্রামে ভিজিএফ কার্ডের ভাগাভাগি নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্করের মধ্যে বিবাদ শুরু হয়। পরে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষ: শৈলকূপায় বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬