ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিশ্ব বাজারে স্থিতিশীলতা আনতে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম কেনার উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই ৩০ দিনের অস্থায়ী ছাড় রাশিয়ান সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা দেবে না।

যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস অবশ্য এর বিরোধিতা করেছেন। তিনি বিবিসিকে জানান, ব্রিটিশ সরকার কোনোভাবেই রাশিয়ান তেলের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে না এবং এই সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে আরও বিনিয়োগের সুযোগ করে দিতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

অন্যদিকে, ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘জ্বালানি বাজার স্থিতিশীল করার একটি চেষ্টা’ হিসেবে দেখছে এবং মনে করছে এর মধ্যে উভয় দেশের স্বার্থ জড়িত।

বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের হুমকি এবং চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় শিশু-নারীসহ ১৪ জনের প্রাণহানি, উত্তেজনা তুঙ্গে

বিশ্ব বাজারে স্থিতিশীলতা আনতে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬