মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এই অঞ্চলের যুদ্ধে ফ্রান্সের অবস্থান মূলত প্রতিরক্ষামূলক। যুক্তরাষ্ট্র-ইসরাইলের উপর ইরানের পাল্টা হামলা ১৪তম দিনে গড়ালেও ফ্রান্স শান্তি বজায় রাখার পক্ষে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইরাকে একটি ড্রোন হামলায় ফরাসি সেনা নিহতের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এর পূর্ণাঙ্গ সামরিক বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই ধরণের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও মন্তব্য করেন যে, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলেও, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে মস্কোর যুদ্ধবিরতির আহ্বান কিছুটা অদ্ভুত।
এই পরিস্থিতিতে, ফ্রান্স মধ্যপ্রাচ্যে নিজেদের ভূমিকা আত্মরক্ষামূলক হিসেবেই বজায় রাখবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























