ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে স্থগিত ডি-৮ শীর্ষ সম্মেলন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সৃষ্ট উত্তেজনার কারণে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন (ডি-৮) শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী মাসে ইন্দোনেশিয়ার জাকার্তায় সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে এর নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ডি-৮ সম্মেলনটি মূলত ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির মূল লক্ষ্য হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিম উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। সংগঠনটিতে আজারবাইজানও ২০২৫ সাল থেকে যোগ দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় শিশু-নারীসহ ১৪ জনের প্রাণহানি, উত্তেজনা তুঙ্গে

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে স্থগিত ডি-৮ শীর্ষ সম্মেলন

আপডেট সময় : ০৫:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬