কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের চলমান হামলার প্রেক্ষিতে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন সামরিক ঘাঁটি খালি করে কৌশলগত অবস্থানে সরে এসেছে। এর ফলে দেশগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় অনেক মার্কিন সেনা ও কর্মকর্তা স্থানীয় হোটেল এবং ব্যক্তিগত বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন বা আত্মগোপন করছেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা আবাসিক এলাকায় আশ্রয় নেওয়া মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে যে, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে অবস্থান করছে এবং ওয়াশিংটন আরব দেশগুলোকে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে যে, আমেরিকানদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।
রিপোর্টারের নাম 
























