সৌদি আরব আজ শুক্রবার সকালে তাদের আকাশসীমায় প্রবেশ করা ৫৬টি ড্রোন প্রতিহত করার খবর নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিহত ড্রোনগুলোর মধ্যে একটি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল, যেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয় জানিয়েছিল যে, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ড্রোন এবং ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে, কোন পক্ষ এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছে সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট করে কোনো তথ্য প্রকাশ করেনি।
রিপোর্টারের নাম 






















