ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। এদের মধ্যে চারজন নিহত হয়েছেন। পশ্চিম ইরাকে বিধ্বস্ত হওয়া বিমানটির বাকি ক্রুদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিমানটি বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল।
রিপোর্টারের নাম 






















