ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তারারগঞ্জে আলোচিত জোড়া হত্যা মামলার আসামি মাজেদুল গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর রুপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মাজেদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে মাজেদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৯ আগস্ট নিজের মেয়ের বিয়ের দিন ঠিক করতে যাওয়ার পথে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বটতলা নামক স্থানে ভ্যানচোর সন্দেহে রুপলাল দাস ও তার জামাতা প্রদীপ দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। রুপলাল দাস ঘটনাস্থলেই মারা যান এবং পরে জামাতা প্রদীপ দাস রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, আলোচিত রুপলাল–প্রদীপ হত্যা মামলার অভিযুক্ত মাজেদুল ইসলামকে রংপুর র‍্যাব-১৩ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। এ মামলায় এ পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

তারারগঞ্জে আলোচিত জোড়া হত্যা মামলার আসামি মাজেদুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬