ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী বেঁচে আছেন: রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। পূর্বে এমন গুঞ্জন ছড়িয়েছিল যে, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন।

ইরানি বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের এক প্রতিবেদনে জানায়, মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ হামলা থেকে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন। পূর্বে প্রকাশিত তার মৃত্যুর খবরগুলো সঠিক ছিল না।

এর আগে ইরানের কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল যে, হামলায় পাওয়া আঘাতের কারণে তিনি মারা গেছেন। এমনকি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছিল যে, তিনি কোমায় আছেন। পরবর্তীতে ফার্স নিউজ জানায়, প্রাথমিক আহত হওয়ার খবর ভুলভাবে ব্যাখ্যা করার কারণেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল।

বৃহস্পতিবার বাগেরজাদেহর মৃত্যু নিয়ে আবারও প্রশ্ন ওঠে, কারণ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ করেননি।

উল্লেখ্য, মাশহাদে একটি শিয়া পরিবারে জন্ম নেওয়া মনসুরহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে মাত্র ১৭ বছর বয়সে আলি খামেনিকে বিয়ে করেন। তাদের ছয়টি সন্তান রয়েছে। রাজনৈতিক সংগ্রামের কঠিন সময়, কারাবাস ও নানা অনিশ্চয়তার মধ্যে স্ত্রীর সমর্থনের কথা খামেনি অতীতে বহুবার উল্লেখ করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সী আলি খামেনি তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত বিমান হামলায় নিহত হন বলে জানানো হয়েছিল। এরপর ইরান প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বাবার মৃত্যুর পর দেওয়া প্রথম লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘আপনার চলে যাওয়া মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে… অনেকেই আপনার প্রকৃত মূল্য বুঝতে পারেনি।’ তিনি আরও জানান, বিমান হামলার পর তিনি নিজ চোখে বাবার মরদেহ দেখেছেন এবং তার বাবার হাত মুষ্টিবদ্ধ ছিল, যা তিনি শেষ মুহূর্তের প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: স্বস্তির বার্তা নিয়ে আসছে প্রকৃতি

আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী বেঁচে আছেন: রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য

আপডেট সময় : ০৩:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬