ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভালুকায় কারখানার ইফতারের বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ১০ জন হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত গ্লোবাল সুজ কারখানায় ইফতারের সময় সরবরাহ করা বিরিয়ানি খেয়ে অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার সুইয়িং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, এই কারখানায় প্রায় ১২০০ শ্রমিক কর্মরত আছেন। রমজান মাস উপলক্ষে কারখানার পক্ষ থেকে প্রতিদিন শ্রমিকদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবারের ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজার থেকে খান হোটেলের সরবরাহ করা বিরিয়ানি শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। ইফতারের পর পরই প্রায় অর্ধশতাধিক শ্রমিক পেটে ব্যথা ও বমিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে অসুস্থ শ্রমিকদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে, ১০ জন শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ৩.৭ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার: সাইবার অপরাধ দমনে বড় সাফল্য

ভালুকায় কারখানার ইফতারের বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ১০ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০১:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬